নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার সকালে দিল্লি-এনসিআরে দূষণের মাত্রা কিছুটা কমেছে। তারফলে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৪০০ এর নিচে রয়েছে। তবে দিল্লির বাতাসের গুণগত মান মঙ্গলবারও খুব খারাপ শ্রেণি ভুক্ত রয়েছে ।
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে, জাতীয় রাজধানীতে বায়ু মানের সূচক (একিউআই) ৩৯৪-এ রয়েছে যেখানে সোমবার একিউআই ৪২১ ছিল। গুরুগ্রামে একিউআই রয়েছে ৩৬৪, ফরিদাবাদে ৩৮২, গাজিয়াবাদে ৩৩৮, নয়ডায় ৩৪৮, গ্রেটার নয়ডায় ৪৩৯। আর্থ সায়ন্স মন্ত্রক জানিয়েছে, দিল্লি এবং আশেপাশের অঞ্চলে বাতাসে দূষণের মাত্রা আরও পাঁচ থেকে ছয় দিন মারাত্মক থাকবে বলে আশা করা হচ্ছে। দিল্লিতে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সমস্ত কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
