নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের এনকাউন্টার। এবার গুলিবিদ্ধ অবস্থায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ। উদ্ধার হয়েছে একটি পিস্তল। রবিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, এদিন ভোররাতে বদরপুর ফ্লাইওভার পার্কের কাছে একটি এনকাউন্টারের পর দক্ষিণ-পূর্ব জেলা পুলিশ একজন অপরাধীকে গ্রেফতার করেছে। এনকাউন্টারের সময় অভিযুক্ত হিমাংশুর পায়ে গুলি লাগে। তার কাছ থেকে একটি .৩২ বোর পিস্তল এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। হিমাংশু একজন ডেলিভারি বয়ের ডাকাতির সঙ্গে জড়িত একটি মামলায় ওয়ান্টেড ছিল এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই অপহরণ ও ডাকাতির মামলা রয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
