সোদপুর, ২৫ অক্টোবর (হি.স.): দশমীর সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার সোদপুরে শ্যুটআউট! পায়ে গুলি লেগে জখম হয়েছেন এক যুবক, তাঁকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ যুবকের নাম শুভজিৎ ঠাকুর, সে একটি খুনের মামলায় অভিযুক্ত বলে জানা গিয়েছে। ঘটনায় শম্ভু নামে এক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে গুলি চলে বলে অনুমান পুলিশের।
সোদপুরের নন্দনকানন এলাকার ঘটনা। হাসপাতালে বেডে চিকিৎসাধীন অবস্থায় শুভজিৎ জানিয়েছেন, বাইক চালিয়ে আসছিলেন তিনি, সেই সময় দুষ্কৃতীরা তার পথ আটকায়, আততায়ীদের মুখে মাস্ক ছিল। কোনও কিছু বুঝে ওঠার আগেই গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যুবকের ডান পায়ে গুলি লেগেছে, তাকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
