গিরিডিহ, ৮ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের গিরিডিহ জেলাতে ট্রাকের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হল । ঘটনাটি ঘটেছে , শুক্রবার সকালে ডুমরি–গিরিডিহ প্রধান সড়কের কোলডিহা এলাকার কাছে। পুলিশ সূত্রে জানা গেছে ,মৃত যুবকের নাম কুরবান আনসারি (২২)। গুরুতর আহত আরও ২ জন। এদিন সকালের দিকে তিন যুবক গিরিডিহ স্টেডিয়ামে দৌড়ের অনুশীলন সেরে ফিরছিলেন তাঁরা। সেই সময় পিছন দিক থেকে একটি আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের স্কুটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই কুরবানের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
