শ্রীনগর, ১১ নভেম্বর (হি.স.) : জম্মু কাশ্মীরের শ্রীনগর জেলায় শনিবার ভোরে ডাল লেকে আগুন লেগে বেশ কয়েকটি হাউস বোট পুড়ে গিয়েছে। পুলিশের এক আধিকারিক একথা জানিয়েছেন।
শনিবার ভোরে ডাল লেকের পর্যটন কেন্দ্রে বিশাল অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে। তবে এদিনের এই অগ্নিকান্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোর ৫.১৫ মিনিটে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে আগুন লাগে। আগুন একটা বোটে প্রথমে লাগে তারপর অন্য বোটগুলিতে ছড়িয়ে পড়ে।হিন্দুস্থান সমাচার / অর্পিতা
