রায়পুর, ৩ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় সরকার শুক্রবার ছত্তিশগড়ে চারজন আইএএস আধিকারিককে নিয়োগ করেছে। ২০২২ ব্যাচের চারজন আইএএস আধিকারিককে এদিন কেন্দ্রীয় সরকার নিয়োগপত্র তুলে দিয়েছে।
ডিওপিটি থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী জানা গিয়েছ, দুর্গা প্রসাদ অধিকারী, অনুপমা আনন্দ, এম ভার্গব এবং তন্ময় খান্নাকে ছত্তিশগড় ক্যাডার দায়িত্ব দিয়েছে। নিয়োগপ্রাপ্ত আইএএস আধিকারিকরা মূলত দিল্লি, কেরালা এবং তেলেঙ্গানার বাসিন্দা বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
