হিসার, ১০ জুলাই (হি.স.): চাঞ্চল্যকর ঘটনা ঘটল হরিয়ানার হিসারে। রাগের বসে স্কুলের অধ্যক্ষকে কুপিয়ে খুন করল দুই ছাত্র। বৃহস্পতিবার হিসার জেলার নার্নৌন্ড মহকুমার অন্তর্গত বাস গ্রামে দুই ছাত্র একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষকে ছুরিকাঘাতে হত্যা করেছে। অধ্যক্ষ জগবীর পান্নুকে দ্রুত হিসারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি গুরুতর আহত অবস্থায় মারা যান। ঘটনাটি ঘটে সকাল ১১টা নাগাদ কর্তার মেমোরিয়াল পাবলিক স্কুলে।
দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র স্কুল ক্যাম্পাসে পান্নুকে আক্রমণ করে। তিনি নিজেকে রক্ষা করতে ব্যর্থ হন এবং তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। স্কুলের কর্মীরা তাকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান এবং পরে তাকে হিসার হাসপাতালে স্থানান্তরিত করেন। হামলার পর দুই অভিযুক্ত ছাত্র ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এস পি অমিত যশবর্ধন বলেন, দুই ছাত্রের নাম প্রকাশে আসছে। আমাদের দল তাদের ধরার চেষ্টা করছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের পর সমস্ত তথ্য নিশ্চিত হওয়া যাবে। তারা কোনও চক্রের দ্বারা প্রভাবিত হতে পারে। তদন্তের পরেই এটি নিশ্চিত হওয়া যাবে।
—————
হিন্দুস্থান সমাচার / রাকেশ
