দুমকা, ২৪ অক্টোবর (হি. স.) : ঝাড়খন্ডের শিকারিপাদা থানা এলাকার দুমকা রামপুরহাটের প্রধান সড়কের জবরদহ মোডের কাছে একটি গাড়ি এবং একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।
খবর পেয়ে শিকারিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে আসে। বাইক আরোহীর নাম নরেন মন্ডল (৬৫) রণেশ্বর থানা এলাকার কদমা গ্রামের বাসিন্দা। তিনি সরসদঙ্গল হাতিয়া থেকে ফিরছিলেন। হাতিয়ায় চানাচুর বিক্রি করতেন। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি
