হরিদ্বার, ১৪ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের গঙ্গানহরের ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক যুবতী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
কালিয়ার থানা এলাকার বাজুহেরি ব্রিজ থেকে এদিন গঙ্গানাহারে ঝাঁপ দেয় এক তরুণী। মেয়েটিকে খালে ঝাঁপ দিতে দেখে সেখানে বিপুল মানুষের ভিড় জমে যায়। অনেক চেষ্টার পর গ্রামবাসীরা মেয়েটিকে খাল থেকে উদ্ধার করে রুরকি সিভিল হাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / সোনালি
