কলকাতা, ২৩ জুন (হি.স.) : কালীগঞ্জে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৫০ হাজারেরও বেশি ভোটে জিতল তৃণমূল কংগ্রেস। সোমবার ২৩ রাউন্ড ও চূড়ান্ত পর্যায়ের গণনা শেষে দলের প্রার্থী আলিফা আহমেদ এর প্রাপ্ত ভোট – ১, ০২, ৭৫৯। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫০,০৪৯ টি ভোটের ব্যবধানে জিতেছেন। প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী আশিস ঘোষ ৫২, ৭১০ টি ভোট ও তৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ ২৮, ৩৪৮ টি ভোট পেয়েছেন। যদিও তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবং নোটা’য় প্রাপ্ত ভোটের সংখ্যা – ২,৫০২টি। এদিকে, ইভিএমে মোট প্রাপ্ত ও বৈধ ভোটের সংখ্যা – ১,৮৫, ৩৬৫ টি এবং পোস্টাল ব্যালটের হিসেব অনুযায়ী – ৯৫৪ টি ভোট পড়েছে। অর্থাৎ দু তরফেই মিলিয়ে বৈধ প্রাপ্ত মোট ১,৮৬, ৩১৯ টি ভোট পড়েছে। পোস্টাল ব্যালটের হিসেব অনুযায়ী, তৃণমূল কংগ্রেস – ৫৮০, বিজেপি – ২৮৬ ও কংগ্রেস – ৮৬ টি এবং নোটা’তে ২ টি ভোট পড়েছে। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সোমবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে জানান, নোটা’ তে প্রাপ্ত ভোট যোগ হবে না।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
