কলকাতা, ১৪ জুলাই (হি.স.): আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ-সহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে আলিপুর সিবিআই কোর্টে চার্জ গঠন হল। সোমবার আদালত সূত্রে এ খবর জানা গিয়েছে।
দুর্নীতি দমন আইনের ৪২০, ৪০৯, ৪৬৭, ৪৬৮ এবং ৭ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। বিচার শুরু হবে ২২ জুলাই থেকে।
হাই কোর্টের নির্দেশে আর জি করে দুর্নীতির তদন্ত করছে সিবিআই। তাদের চার্জশিটে মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ছাড়াও নাম রয়েছে আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডের। তাঁরা সকলেই এখন জেলবন্দি।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
