
কাঁথি, ২৬ ডিসেম্বর (হি. স.) : পূর্ব মেদিনীপুরের এগরা শহরে শপিং মলের ভিতরে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। তিনি ওই শপিং মলেরই কর্মী ছিলেন। শুক্রবার ভোরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। যুবকের আত্মহত্যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিক অনুমান, প্রেমঘটিত কারণে চরম পদক্ষেপ নিয়েছেন যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তাপস সাউ। বয়স ২২ বছর। তিনি মোহনপুর ব্লকের লালবাজার পলাশীয়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই এগরার শপিং মলে কাজ করতেন যুবক। এদিন ভোরবেলায় তাঁকে শপিং মলের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন অন্যকর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এগরা থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়ছেন তদন্তকারীরা। তবে প্রাথমিক তদন্তের পর অনুমান, প্রেমঘটিত কোনও কারণে চরম পদক্ষেপ নিয়েছেন যুবক। তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি
