কলকাতা, ২২ জুন (হি.স.): রবিবার ফের অসুস্থ হলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। বাড়িতেই ছিলেন, হঠাৎ করে ব্যথা শুরু হয় বুকে। সঙ্গে শ্বাসকষ্ট। আপাতত কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সৌগত রায়কে।
প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ। লোকসভা অধিবেশন চলাকালীন সংসদ থেকে বেরনোর সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূলের এই প্রবীণ সাংসদ। মাসখানেক আগে আবার অসুস্থ হয়ে পড়েন সৌগত। সেসময়ও তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
