দেওয়ানগাজী, ১৫ জুলাই (হি. স.) : বাংলার নবজাগরণের অগ্রদূত, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পথিকৃৎ। যুক্তিবাদ ও বিঞ্জান মনস্ক চিন্তা প্রসারের অন্যতম পুরোধা – অক্ষয় কুমার দত্ত। একাধারে তিনি সাংবাদিক, প্রবন্ধকার, প্রগতিশীল ও অন্যদিকে – চিন্তাবিদ, লেখক। বাংলা এবং সংস্কৃত ও পার্সী বিভিন্ন ভাষায় তাঁর দক্ষতা ছিল প্রশ্নাতীত। এদিন, ২০৬ তম তাঁর জন্মদিবসে আলোচনাসভা হয়েছে তাঁর বাড়ির দোরগোড়াতেই। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে এক আলোচনাসভা। মূলত অক্ষয় কুমার দত্তের প্রাসঙ্গিকতা নিয়েই সরব হয়েছেন বক্তাদের সকলে। মূল সুর ছিল – যে কোনও মূল্যে রক্ষা করতেই হবে এই হেরিটেজ কমিশনের তকমা যুক্ত অক্ষয় কুমার দত্তের স্মৃতি বিজড়িত ভবন – শোভনউদ্যান। বিশিষ্টদের মধ্যেই সুচিন্তিত বক্তব্য রাখেন – ডঃ শক্তিসাধন মুখোপাধ্যায়, আশীষ লাহিড়ী, অধ্যাপক শ্যামল চক্রবর্তী, অঞ্জন বেরা প্রমুখ। প্রসঙ্গত, ১৭০ বছরের প্রাচীন ওই হেরিটেজ এর অস্তিত্ব এই মুহূর্তে সঙ্কটের মধ্যেই রয়েছে। এ নিয়ে সর্বস্তরে উদ্বেগ প্রকাশ করেছেন উপস্থিত বক্তারা। কালক্রমেই তাঁর স্মৃতিতেই ধন্য ওই বাড়ি। দিকপাল মানুষের আনাগোনা ছিল নিত্য ওই শোভনউদ্যানের বুকে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
