দেহরাদূন, ১৯ জানুয়ারি (হি.স.) : যোশীমঠ-মালারি হাইওয়ের নতুন সেতু সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার যোশীমঠে পৌঁছে রাজনাথ সিং ভারত-চীন সীমান্ত সংযোগকারী যোশীমঠ-মালারি হাইওয়েতে নির্মিত সেতু সহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-য়ের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
যোশীমঠ-মালারি হাইওয়ের নতুন সেতুগুলি নির্মাণ করেছে বিআরও। প্রতিরক্ষামন্ত্রী এই সেতু সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। এরপর তিনি দেশের বিভিন্ন স্থানে নির্মিত ২৮টি সেতু ও ছয়টি সড়কও উদ্বোধন করেন। প্রতিরক্ষামন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।
হিন্দুস্থান সমাচার /অর্পিতা
