নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টি থেমেছে দিল্লিতে, হরিয়ানাতেও সেভাবে বৃষ্টি হচ্ছে না। আর তাই ধীরে ধীরে কমছে যমুনা নদীর জলস্তর। বৃহস্পতিবার সকালে বিপদসীমার অনেকটাই নীচ থেকে প্রবাহিত হতে থাকে যমুনা নদীর জলস্তর। যমুনার জলস্তর কমতেই স্বস্তি ফিরেছে দিল্লিতে।
বৃহস্পতিবার সকালে দিল্লির আইটিও ছট ঘাট, লোহা পুল সর্বত্রই বিপদসীমার নীচ থেকে প্রবাহিত হতে থাকে যমুনার জলস্তর। যমুনার জলস্তর কমতেই নীচু এলাকায় বসবাসকারী মানুষজন স্বস্তি ফিরে পেয়েছেন। পুনরায় বাড়ি ফিরে আসার অপেক্ষায় অনেকেই।
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
