জম্মু, ২৪ নভেম্বর (হি.স.) : জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় এনকাউন্টারে নিহত ৫ সৈন্যের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন । জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, সেনা অফিসার এবং পুলিশ শুক্রবার এনকাউন্টারে নিহত পাঁচজন সৈন্যকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলা থেকে পাঁচজন সেনা সদস্যের মৃতদেহ জম্মুর আর্মি জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে শুক্রবার সকালে নিহত সৈন্যদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিন নিহত সৈন্যদের শেষ শ্রদ্ধা নিবেদন করেন, সিনহা, লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী, মুখ্য সচিব ডঃ এ কে মেহতা, ডিজিপি আর আর সোয়াইন, ডিভিশনাল কমিশনার রমেশ কুমার এবং আইজিপি আনন্দ জৈন। এছাড়াও পুলিশের বিপুল সংখ্যক আধিকারিক পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে শহীদ সেনা সদস্যদের পুষ্পস্তবক অর্পণ করে শেষশ্রদ্ধা নিবেদন করেন।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
