নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): বায়ুদূষণে রীতিমতো জেরবার রাজধানী দিল্লি। একই অবস্থা দিল্লি লাগোয়া শহরেও। বিগত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও দূষণের কবলে ছিল দিল্লি। জাতীয় রাজধানীতে এদিন সকালে সামগ্রিক বাতাসের গুণগতমান ছিল ৩৬২। কোথাও বেশি আবার কোথাও একটু কম ছিল দূষণের পরিমাণ।
দিল্লির অক্ষরধাম এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৫০। ইন্ডিয়া গেট এলাকাও দূষণের কবলে ছিল, সেখানে বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩৫৩। মাত্রাতিরিক্ত এই দূষণের ফলে বেজায় অস্বস্তিতে দিল্লিবাসী। অনেকেই শ্বাসকষ্টের সমস্যার কথা জানাচ্ছেন। তবে, দূষণ রুখতে দিল্লি সরকারও প্রয়াস চালিয়ে যাচ্ছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
