নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হল সংসদ ভবনে হামলার মূলচক্রী ললিত ঝা-কে। শুক্রবার ললিতকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। আদালতে পেশ করার ললিতকে এদিন দিল্লির সফদরজং আদালতে পেশ করা হয়। এরপর সেখান থেকে পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হয় ললিতকে। সংসদ ভবন হামলার মূলচক্রীকে ৭-দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। প্রসঙ্গত, রাজস্থান থেকে দিল্লিতে এসে আত্মসমর্পণ করেছে ললিত। যে ললিত দীর্ঘদিন কলকাতায় ছিল। এমনকী ১৩ ডিসেম্বর সংসদ ভবনে হামলার তিন দিন আগে শিয়ালদহ স্টেশনে এসেছিল।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
