আহমেদাবাদ, ২১ জুন (হি.স.): শনিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আহমেদাবাদে যোগ দিবস উদযাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি যোগ অনুশীলন করেন। তিনি বলেন, যোগব্যায়াম মন, মস্তিষ্ক এবং শরীরের মধ্যে ঐক্য আনে। বিশ্বজুড়ে মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে যোগ।
উল্লেখ্য, মোদী সরকারের উদ্যোগে ২০১৫ সালে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক যোগ দিবস। এবার তার দশ পেরিয়ে এগারোয় পা। যোগব্যায়ামের নানাবিধ উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিবস পালন হয়।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
