• English
  • Hindi
  • Punjabi
  • Marathi
  • German
  • Gujarati
  • Urdu
  • Telugu
  • Bengali
  • Kannada
  • Odia
  • Assamese
  • Nepali
  • Spanish
  • French
  • Japanese
  • Arabic
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
Notification
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Noida
  • Breaking
  • National
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
CliQ INDIA Sites > CliQ INDIA Bengali > National > ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর, ১৩ মার্চ পর্যন্ত যাবেন দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে
National

ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর, ১৩ মার্চ পর্যন্ত যাবেন দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে

CliQ INDIA
Last updated: March 5, 2024 11:49 am
CliQ INDIA
Share
3 Min Read
SHARE

নয়াদিল্লি,  : লোকসভা ভোটের দিনক্ষণ এগিয়ে আসছে, সেই মতো প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে বিজেপি। আগামী ১৩ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি জনসভাও করবেন তিনি।

তেলেঙ্গানা থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রধানমন্ত্রীর দেশ-সফর, এছাড়াও তামিলনাড়ু, ওডিশা, জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ, বিহার, জম্মু ও কাশ্মীর, অসম, অরুণাচল প্রদেশ, উত্তর প্রদেশ, গুজরাট রাজস্থান এবং দিল্লিতে। লোকসভা নির্বাচনের প্রচারের স্বার্থে এই রাজ্যগুলিতে একাধিক কর্মসূচির আয়োজন করেছে বিজেপি।

৫ মার্চ: মঙ্গলবার তেলঙ্গানায় একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সঙ্গারেড্ডীতে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। তার পর সেখানে জনসভায় ভাষণ দেবেন। মঙ্গলবারই পাড়ি দেবেন ওডিশার উদ্দেশে। ওডিশার চণ্ডীখোলে একাধিক সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী। একই ভাবে সেখানেও রয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সভা। তার পর পশ্চিমবঙ্গের উদ্দেশে পাড়ি দেবেন তিনি।

৬ মার্চ: বুধবার কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী। ১৫,৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর হাতেই ওই দিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে চলা মেট্রোর উদ্বোধন হবে। তার পর বারাসতে জনসভা করবেন মোদী। ৬ তারিখেই পৌঁছে যাবেন বিহারে। সেখানে ১২,৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন।

৭ মার্চ: চতুর্থ দিনে মোদী যাবেন জম্মু ও কাশ্মীরে। শ্রীনগরের বক্সী স্টেডিয়ামে একটি জনসভা করার কথা রয়েছে তাঁর। ২০১৯ সালের অগস্টে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর এই প্রথম কাশ্মীর উপত্যকায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। এর আগে জম্মুতে সরকারি প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন তিনি। কাশ্মীর থেকে দিল্লিতে ফিরবেন তিনি।

৮ মার্চ: দিল্লিতে প্রথম ন্যাশানল ক্রিয়েটরস্‌ অ্যাওয়ার্ডে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে নিজেই সে কথা জানিয়েছিলেন। শুক্রবার দিল্লি থেকে তিনি চলে যাবেন অসমে। সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন।

৯ মার্চ: শনিবার অরুণাচল প্রদেশে যাবেন মোদী। পশ্চিম কামেঙে তিনি সেলা টানেল উদ্বোধন করবেন। তার পর রাজধানী ইটানগরে গিয়ে সরকারি কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। আবার সেখান থেকে যাবেন অসমে। জোরহাটে লাচিত বোড়ফুকনের মূর্তি উন্মোচন করবেন মোদী। ফিরে আসবেন পশ্চিমবঙ্গে। ওই দিনই শিলিগুড়িতে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

১০ মার্চ: রবিবার বাংলা থেকে উত্তরপ্রদেশে যাবেন প্রধানমন্ত্রী। আজ়মগড়ে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। মঞ্চে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

১১ মার্চ: সোমবার আবার দিল্লিতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘নমো ড্রোন দিদি’, ‘লাখপতি দিদি’র মতো বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। দ্বারকা এক্সপ্রেসওয়ের হরিয়ানা শাখার উদ্বোধনও হবে তাঁর হাতে। তার পর ডিআরডিো-র একটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদী।

১২ মার্চ: নবম দিনে নিজের রাজ্য গুজরাতে যাবেন মোদী। সবরমতিতে কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকে যাবেন রাজস্থানে। পোখরান এবং জয়সলমীরে যাওয়ার কথা রয়েছে তাঁর।

১৩ মার্চ: শেষ পর্যায়ে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাত এবং অসমে মোট তিনটি সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

 

You Might Also Like

উন্নতি নেই আবহাওয়ায়, বৃহস্পতিতেও দূষণে দুর্বিষহ অবস্থা দিল্লিতে
টিভিকে সরকারের সামনে তামিলনাড়ুতে উচ্চ-ঝুঁকিপূর্ণ ফ্লোর টেস্ট, এআইএডিএমকে বিভক্তি রাজনৈতিক সমীকরণকে পুনর্গঠন করছে
ফৌজা সিংকে ধাক্কা মারা ঘাতক গাড়ির চালক গ্রেফতার, এফআইআর দায়ের
রবিবার থেকে ফের লালকেল্লা খোলা হবে
১৯-২৩ জানুয়ারি দুই দেশ সফরে যাচ্ছেন এস জয়শঙ্কর, উগান্ডা ও নাইজেরিয়ায় রয়েছে কর্মসূচি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Angry0
Wink0
Previous Article রেলওয়ে | বিবিআইএন করিডোরে আঞ্চলিক উন্নয়নের জন্য উদ্দীপক
Next Article দুর্গাপুর কেমিক্যালসের টাউনশিপের দরজায় ঝুলল তালা, বিপাকে পড়ুয়া থেকে আবাসিকরা
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রুপির পতন ও তেলের দাম বাড়ার কারণে ভারতের শেয়ারবাজার গভীরভাবে লাল হয়ে উঠেছে
Business
May 23, 2026
মহারাষ্ট্রের পদক্ষেপের পর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বিমানের জ্বালানিতে ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছে কেন্দ্র
National
May 23, 2026
সুপ্রিম কোর্ট অর্থনৈতিকভাবে উন্নত ওবিসি পরিবারের জন্য সংরক্ষণের সুবিধার বিষয়ে প্রশ্ন তুলেছে
National
May 23, 2026
২০২৬ সালের আইপিএলে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস
Sports
May 23, 2026

//

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

Sign Up for Our Newsletter

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Follow US

Follow US

© 2026 cliQ India. All Rights Reserved.

CliQ INDIA Bengali
  • English – अंग्रेज़ी
  • Hindi – हिंदी
  • Punjabi – ਪੰਜਾਬੀ
  • Marathi – मराठी
  • German – Deutsch
  • Gujarati – ગુજરાતી
  • Urdu – اردو
  • Telugu – తెలుగు
  • Bengali – বাংলা
  • Kannada – ಕನ್ನಡ
  • Odia – ଓଡିଆ
  • Assamese – অসমীয়া
  • Nepali – नेपाली
  • Spanish – Española
  • French – Français
  • Japanese – フランス語
  • https://cliqindia.com/arabic/
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?