ভারতের সুপ্রিম কোর্টে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার মেয়াদ শেষ হওয়ার পর, বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই দেশের সর্বোচ্চ আদালতের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিতে চলেছেন। তিনি হবেন দেশের ৫২-তম প্রধান বিচারপতি এবং দ্বিতীয় তফসিলি জাতিভুক্ত ব্যক্তি যিনি এই গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করবেন।
BulletsIn
-
সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি বি আর গাভাইকে মনোনীত করেছেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
-
বিচারপতি সঞ্জীব খান্নার মেয়াদ ১৪ মে, মঙ্গলবার শেষ হচ্ছে।
-
১৫ মে, বুধবার বিচারপতি বি আর গাভাই শপথ নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে।
-
বিচারপতি গাভাই হবেন ভারতের ৫২-তম প্রধান বিচারপতি।
-
প্রধান বিচারপতির আসনে তাঁর মেয়াদ মাত্র ছয় মাসের হবে।
-
বিচারপতি গাভাই নভেম্বর ২০২৫-এ অবসর নেবেন।
-
তিনি মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা।
-
২০০৩ সালে তিনি বম্বে হাইকোর্টে বিচারপতি হিসাবে নিযুক্ত হন এবং সেখানে ১৫ বছর কাজ করেন।
-
২০১৯ সালের ২৪ মে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়।
-
বিচারপতি গাভাই হবেন দেশের দ্বিতীয় তফসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি, প্রথম ছিলেন কেজি বালকৃষ্ণণ (অবসর: ২০১০)।
