গুরুগ্রাম, ২৫ ফেব্রুয়ারি : গুরুগ্রাম ম্যারাথন ২০২৪-এর সূচনা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। রবিবার সকালে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ও ক্রিকেটার শিখর ধবন গুরুগ্রাম ম্যারাথন ২০২৪-এর সূচনা করেছেন। বিপুল সংখ্যক মানুষ এই ম্যারাথনে অংশ নেন।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছেন, ৫০ হাজারের বেশি মানুষ ম্যারাথনে অংশ নিয়েছেন। আমরা ঘোষণা করেছি, প্রতি বছর হরিয়ানায় এমন ম্যারাথনের আয়োজন করা হবে। ক্রিকেটার শিখর ধবন বলেছেন, এখানে উপস্থিত থাকতে পারে আমি আনন্দিত। শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ম্যারাথন এই বার্তাই দিচ্ছে।
