নয়াদিল্লি, ২১ এপ্রিল ইন্ডি জোটের সরকার গঠিত হলে সিএএ প্রত্যাহার করা হবে, এই মন্তব্য করেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তিনি রবিবার তিরুবন্তপুরমে সাংবাদিকদের বলেন, আমাদের সরকার গঠিত হলে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহার করা হবে। প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম রবিবার সাংবাদিকদের আরও বলেছেন যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহার করা প্রসঙ্গে কংগ্রেস তাঁদের ইস্তেহারে কোনও কথা উল্লেখ করেনি। কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সংসদের প্রথম অধিবেশনে সিএএ প্রত্যাহার করা হবে। তিনি ইস্তেহার কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি বলেন, দলটি সংসদেও এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর সংসদে এর বিরুদ্ধে দলের অবস্থান তুলে ধরেছিলেন।
