নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, এই ত্রৈমাসিকে ৭.৮ শতাংশের অসাধারণ জিডিপি প্রবৃদ্ধি প্রমাণ করেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ে ভালোভাবে অর্থনীতি পরিচালনা করতে কেউ পারে না। সোমবার নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিজিজু বলেন, বিশ্বের শীর্ষ অর্থনীতিবিদরা বলছেন, প্রধানমন্ত্রী মোদী ভারতীয় অর্থনীতিকে সর্বোত্তম উপায়ে পরিচালনা করছেন। তিনি বলেন, ভারতকে আত্মনির্ভর করতে হলে মেক ইন ইন্ডিয়া প্রচার করা এবং স্বদেশী গ্রহণ করা প্রয়োজন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
