নয়াদিল্লি ও চেন্নাই, ২৯ সেপ্টেম্বর (হি.স.): তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হয়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। রাহুল কথা বলেছেন টিভিকে প্রধান তথা অভিনেতা বিজয়ের সঙ্গেও।
কংগ্রেস সূত্রের খবর, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী টিভিকে প্রধান এবং অভিনেতা বিজয়কে ফোন করে কারুরে পদপিষ্ট হওয়ার ঘটনায় তাঁর সমবেদনা জানান। একই ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকেও ফোন করেছেন রাহুল গান্ধী।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
