নয়াদিল্লি , ৮ ডিসেম্বর (হি.স.) : উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ৯ ডিসেম্বর রাজস্থান সফর করবেন। এদিন তিনি রাজস্থানের বাঁশওয়ারা, উদয়পুর এবং জয়পুর সফর করবেন। শুক্রবার উপরাষ্ট্রপতির সচিবালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতি থেকে জানা গিয়েছে যে, উপরাষ্ট্রপতির সফরকালে তিনি প্রথমে উদয়পুরে পৌঁছোবেন, সেখান থেকে তিনি বাঁশোয়ারা যাবেন। তারপর জগদীপ ধনখড় বাঁশোয়ারার ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রার্থনা জানাবেন। সেখান থেকে উপরাষ্ট্রপতি গোবিন্দ গুরু উপজাতি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং সেখানকার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন। ধনখড় সেদিন উপজাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মধ্যাহ্নভোজও সারবেন বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
