রোহতাস, ২৯ সেপ্টেম্বর (হি.স.): বিহারের রোহতাস জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন একজন। সোমবার সকালে তিলাউথু-ডেহরি জাতীয় সড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। জখম আরোহীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকটি ডেহরির দিকে যাচ্ছিল, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটেছে। অন্য দিক থেকে আসা অটোরিকশার আরোহীরা কাজে যাচ্ছিলেন। সংঘর্ষে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
