নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): দেশকে সর্বনাশা মাদক মুক্ত করার ওপর জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর আলোকপাত করেছেন অমিত শাহ। তাঁর কথায়, মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা বিকশিত ভারতের জন্য অপরিহার্য।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদকবিরোধী টাস্ক ফোর্সের প্রধানদের দ্বিতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন।এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় শাহ বলেন, মাদকমুক্ত ভারত অভিযান বর্তমানে সারা দেশর ৩৭২টি জেলায় চলছে।
তিনি উল্লেখ করেন, ১০ কোটি মানুষ এবং তিন লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান এই অভিযানের সঙ্গে যুক্ত। শাহ যোগ করেছেন, মাদকের বিরুদ্ধে লড়াই তখনই সফল হতে পারে যখন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত বিভাগ একসঙ্গে কাজ করে, একই দিকে অগ্রসর হয়।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
