নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের পুণেতে এক দুর্ঘটনায় জীবনহানিতে শোকপ্রকাশ করেছেন। নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নিহতদের নিকটাত্মীয়দের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, মহারাষ্ট্রের পুণেতে দুর্ঘটনায় জীবনহানিতে মর্মাহত। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের নিকটাত্মীয়কে হারিয়েছেন, তাঁদের সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
