মৌসুমী সেনগুপ্ত
কলকাতা, ১ জুলাই (হি.স.): দেশের উন্নয়নের অন্যতম মাপকাঠি ক্ষুদ্র বা অতি ক্ষুদ্রশিল্পের উন্নয়ন। অবশ্যই ভারতে ওই দুই পরিমাণ বাড়ছে। কিন্তু নাবার্ড-এর (ভারতের জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক) সদ্য প্রকাশিত একটি রিপোর্ট ভাবিয়ে তোলার পক্ষে যথেষ্ঠ।
ওই রিপোর্ট বলছে, মাইক্রোফিনান্সে ঋণ এবং অনাদায়ী— দুটো পরিমাণই পাল্লা দিয়ে বাড়ছে। ২০১৮-১৯ অর্থবর্ষে ওই দুটির আর্থিক পরিমাণ ছিল যথাক্রমে ১৩ হাজার ৭২১ কোটি টাকা ও প্রায় ১৬ হাজার ০৪৫ কোটি টাকা।
২০১৯-২০ অর্থবর্ষে ওই দুটির পরিমাণ ছিল যথাক্রমে ১৯ হাজার ১৩৩ কোটি টাকা ও প্রায় ২৭ হাজার ২৫৬ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে ওই দুটির আর্থিক পরিমাণ ছিল যথাক্রমে ১২ হাজার ১২০ কোটি টাকা ও প্রায় ২১ হাজার ০৬৩ কোটি টাকা।
২০২১-২২ অর্থবর্ষে ওই দুটির আর্থিক পরিমাণ ছিল যথাক্রমে ২৩ হাজার ১৭৩ কোটি টাকা ও প্রায় ৩৪ হাজার ৮৬৫ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে ওই দুটির আর্থিক পরিমাণ ছিল যথাক্রমে ৩৬ হাজার ৭৫৭ কোটি টাকা ও প্রায় ৪৪ হাজার ১২০ কোটি টাকা। এর পরেও এই দুই সংখ্যা দ্রুত বেড়েছে। তবে, কতটা, কীভাবে বাড়ছে, তার চূড়ান্ত হিসেব এখনও প্রকাশিত হয়নি।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
