• English
  • Hindi
  • Punjabi
  • Marathi
  • German
  • Gujarati
  • Urdu
  • Telugu
  • Bengali
  • Kannada
  • Odia
  • Assamese
  • Nepali
  • Spanish
  • French
  • Japanese
  • Arabic
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
Notification
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Noida
  • Breaking
  • National
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
CliQ INDIA Sites > CliQ INDIA Bengali > National > ত্রুটি শুধরে সাফল্য পেল ইসরো, সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের গগনযানের
National

ত্রুটি শুধরে সাফল্য পেল ইসরো, সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের গগনযানের

CliQ INDIA
Last updated: October 21, 2023 8:00 pm
CliQ INDIA
Share
2 Min Read
SHARE

বেঙ্গালুরু, ২১ অক্টোবর (হি.স.): মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করল ভারত। গগনযানের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। অথচ, এ দিন সকালেই শুরুতে থমকে গিয়েছিল গগনযানের পরীক্ষামূলক যাত্রা। শনিবার সকাল ৮টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে গগনযানের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। পরে নির্ধারিত সময়ের থেকে ৪৫ মিনিট পরে, অর্থাৎ ৮টা ৪৫ মিনিটে গগনযান যাত্রা শুরু করবে বলে জানানো হয়। গগনযানের উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হতে যখন মাত্র ৫ সেকেন্ড বাকি, সেই সময় হঠাৎই ইসরোর ‘কাউন্টডাউন ক্লক’-এ লাল কালিতে ভেসে ওঠে ‘হোল্ড’ অর্থাৎ ‘স্থগিত’ শব্দটি। পরে ইসরোর তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়, যাত্রা স্থগিতের কারণ চিহ্নিত করা গিয়েছে এবং তা সংশোধনও করা হয়েছে। উৎক্ষেপণের পরবর্তী সময় নির্ধারিত করা হয় সকাল ১০টায়। ঘড়ির কাঁটায় সকাল দশটা, তখনই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতের গগনযান।

আপৎকালীন পরিস্থিতিতে মহাকাশচারীরা প্যারাসুটের মাধ্যমে নেমে আসতে পারবেন কি না, তা খতিয়ে দেখার জন্য যে পরীক্ষা করেছিল ইসরো, তা-ও সফল হয়েছে। পরিকল্পনামাফিক গগনযান থেকে বঙ্গোপসাগরে নেমে এসেছে প্যারাসুট। ইসরো জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ীই সব কিছু ঠিক হয়েছে। শনিবার ইসরোর তরফে প্রথমে জানানো হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় জ্বালানি থেকে শক্তি উৎপন্ন হয়নি। তাই মসৃণ ভাবে গগনযান উৎক্ষেপণের যে পরিকল্পনা ইসরো করেছিল, তা বাস্তবায়িত হয়নি। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ এই প্রসঙ্গে বলেন, “গগনযান নিরাপদে রয়েছে। সফল উৎক্ষেপণের পর ইসরোর প্রধান এস সোমনাথ বলেছেন, টিভি-ডি১ মিশনের সফলতা ঘোষণা করতে পেরে আমি খুবই আনন্দিত। এই মিশনের উদ্দেশ্য ছিল একটি পরীক্ষামূলক যান প্রদর্শনের মাধ্যমে গগনযান প্রোগ্রামের ক্রু এস্কেপ সিস্টেম প্রদর্শন করা যেখানে যানটি একটি মাক নম্বর পর্যন্ত গিয়েছিল, যা শব্দের গতির থেকে কিছুটা উপরে। সমুদ্রে টাচ-ডাউন সহ পরবর্তী অপারেশনগুলি খুব ভালভাবে সম্পন্ন হয়েছে এবং আমাদের কাছে এই সবের জন্য ডেটার নিশ্চিতকরণ আছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

You Might Also Like

আগামীকাল ‘মেরি মাটি মেরা দেশ’ সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী
ছত্তিশগড়ে ফের সাফল্য, পৃথক এনকাউন্টারে নিহত ১৪ মাওবাদী
Ensuring Responsible AI: ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন পরামর্শ (শিরোনাম)
বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর, দুর্যোগ থেকে এখনই নিস্তার নেই
এবার ‘উষ্ণতম’ শীতের পূর্বাভাস হিমাচলে, শৈত্যপ্রবাহের দিনও থাকবে তুলনায় কম | BulletsIn

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Angry0
Wink0
Previous Article ক্যালিফোর্নিয়ার বাঙালিরাও মেতেছে পুজোয়
Next Article সংসদীয় ব্যবস্থাকে পদদলিত করছেন, মহুয়াকে তোপ দিলীপের
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রুপির পতন ও তেলের দাম বাড়ার কারণে ভারতের শেয়ারবাজার গভীরভাবে লাল হয়ে উঠেছে
Business
May 23, 2026
মহারাষ্ট্রের পদক্ষেপের পর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বিমানের জ্বালানিতে ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছে কেন্দ্র
National
May 23, 2026
সুপ্রিম কোর্ট অর্থনৈতিকভাবে উন্নত ওবিসি পরিবারের জন্য সংরক্ষণের সুবিধার বিষয়ে প্রশ্ন তুলেছে
National
May 23, 2026
২০২৬ সালের আইপিএলে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস
Sports
May 23, 2026

//

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

Sign Up for Our Newsletter

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Follow US

Follow US

© 2026 cliQ India. All Rights Reserved.

CliQ INDIA Bengali
  • English – अंग्रेज़ी
  • Hindi – हिंदी
  • Punjabi – ਪੰਜਾਬੀ
  • Marathi – मराठी
  • German – Deutsch
  • Gujarati – ગુજરાતી
  • Urdu – اردو
  • Telugu – తెలుగు
  • Bengali – বাংলা
  • Kannada – ಕನ್ನಡ
  • Odia – ଓଡିଆ
  • Assamese – অসমীয়া
  • Nepali – नेपाली
  • Spanish – Española
  • French – Français
  • Japanese – フランス語
  • https://cliqindia.com/arabic/
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?