নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির চিত্তরঞ্জন পার্ক (সিআর পার্ক)-এর দুর্গাপুজোয় দেবী দর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ করেন আরতি-প্রার্থনা৷
প্রধানমন্ত্রী এদিন সোশ্যাল মিডিয়ায় বাংলায় পোস্ট করে জানান, আজ মহা অষ্টমীর পুণ্যদিনে, আমি দিল্লীর চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় অংশ নিতে গিয়েছিলাম। চিত্তরঞ্জন পার্ক, বাঙালী সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সমাজের ঐক্য ও সাংস্কৃতিক প্রাণময়তার প্রকৃত রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে। সকলের সুখ ও কল্যানের জন্যে প্রার্থনা করেছি আমি।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
