জম্মু, ১৭ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবানের কাছে ক্যাফেটেরিয়া মোড়ে ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ল জম্মু-শ্রীনগর হাইওয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাইওয়ে বন্ধ থাকায় সোমবার রাত থেকেই উধমপুর-সহ জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে ভোগান্তির শিকার হয়েছেন বহু মানুষ। অবিরাম বৃষ্টি ও ভূমিধসের কারণেই রামবানে অবরুদ্ধ হয়ে পড়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে স্কুল।
রামবানের ডেপুটি কমিশনার মুসারাত জিয়া সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ জানিয়েছেন, অবিরাম বৃষ্টির কারণে ৪৪ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে রামবনের কাছে ক্যাফেটেরিয়া মোড়ে ভূমিধসের ঘটনা ঘটে। আটকে পড়া একটি গাড়ির চালক বলেছেন, সোমবার রাতে আমাদের গাড়ি এখানে থামানো হয়েছে। গাড়িটি এসেছে হরিয়ানা থেকে। তারা বলছেন, সামনের রাস্তা কোনও কারণে বন্ধ রয়েছে। দেখা যাক সন্ধ্যার মধ্যে যেতে দেয় কিনা। গতকাল রাত থেকেই এখানে আটকে রয়েছে অনেক ছোট-বড় গাড়ি।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
