ভোপাল, ১৭ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশ নির্বাচনের জন্য কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের তীব্র নিন্দা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। শিবরাজের মতে, এই ইস্তেহার আসলে মিথ্যের দলিল। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এটা কংগ্রেসের ইস্তেহার নয়, মিথ্যের দলিল।
শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, পাঁচ বছর আগে তাঁরা ৯০০টিরও বেশি প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তার মধ্যে ৯টিও পূরণ করেনি। তাঁরা আবার মিথ্যার দলিল পেশ করেছে। জনগণ এ সব মিথ্যাচারে বিশ্বাস করবে না। জনগণ জানে বিজেপি যা বলে, তাই করে।
প্রসঙ্গত, মঙ্গলবারই কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমলনাথ ও দ্বিগ্বিজয় সিং।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
