নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): জিএসটি সংস্কারের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীতে ভারত এগিয়ে যাওয়ার পাশাপাশি জিএসটি-তেও পরবর্তী প্রজন্মের সংস্কার করা হয়েছে। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ৭ লোক কল্যাণ মার্গে, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, এইবার ১৫ আগস্ট আমি লালকেল্লা থেকে বলেছিলাম, ভারতকে আত্মনির্ভর করতে পরবর্তী প্রজন্মের সংস্কার করা খুবই গুরুত্বপূর্ণ। আমি দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই দীপাবলি এবং ছট পুজোর আগে সুখের দ্বিগুণ বিস্ফোরণ হবে। গতকাল ভারত সরকার রাজ্যগুলির সহযোগিতায় একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এখন জিএসটি আরও সহজ হয়েছে।
জিএসত-এর প্রধানত দু’টি হার বাকি আছে… ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। জিএসটি-এর নতুন হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সোমবার, অর্থাৎ নবরাত্রির প্রথম দিন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, একবিংশ শতাব্দীতে ভারত এগিয়ে যাওয়ার পাশাপাশি জিএসটি-তে পরবর্তী প্রজন্মের সংস্কার করা হয়েছে। জিএসটি ২.০ দেশের জন্য সমর্থন এবং বৃদ্ধির একটি ডবল ডোজ। নতুন জিএসটি সংস্কারের ফলে দেশের প্রতিটি পরিবার ব্যাপকভাবে উপকৃত হবে। দরিদ্র, নব্য-মধ্যবিত্ত, মধ্যবিত্ত মহিলা, ছাত্র, কৃষক, যুবক, সকলেই জিএসটি ট্যাক্স হ্রাসের ফলে ব্যাপকভাবে উপকৃত হবেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
