নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): শিক্ষক দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, শিক্ষকরা শুধুমাত্র শিক্ষকতাতেই সীমাবদ্ধ থাকেন না, বরং তাঁরা আমাদের চিন্তাভাবনার দৃষ্টিভঙ্গি, জীবনযাপনের কলা ও দেশের প্রতি দায়িত্ববোধ শেখান। ‘শিক্ষক দিবস’ উপলক্ষ্যে আসুন আমরা আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাঁদের আদর্শ জীবনে ধারণ করার অঙ্গীকার করি।
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণকে শ্রদ্ধা জানিয়ে ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রখ্যাত শিক্ষাবিদ ‘ভারতরত্ন’ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকীতে, আমি তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই এবং সমাজকে দিকনির্দেশনা প্রদানকারী, জীবনকে মূল্য দেওয়ার এবং অজ্ঞতা দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালানো সকল শিক্ষককে ‘শিক্ষক দিবস’-এর আন্তরিক শুভেচ্ছা জানাই।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
