নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): মঙ্গলবার সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমি ভারতের পক্ষে এখানে বলতে এসেছি। যাঁরা ভারতের পক্ষে দাঁড়ানননি, তাঁদের দেখাতে চাই, ১৪০ কোটি দেশবাসীর সঙ্গে নিজের স্বর মেলাতে উপস্থিত হয়েছি। অপারেশন সিঁদুরে আমাকে আশীর্বাদ করেছে দেশ।
লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অপারেশন সিঁদুরের সময়ে যাঁরা ভারতের পক্ষ দেখতে পাননি, আমি তাঁদের আয়না দেখাতে এসেছি।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
