• English
  • Hindi
  • Punjabi
  • Marathi
  • German
  • Gujarati
  • Urdu
  • Telugu
  • Bengali
  • Kannada
  • Odia
  • Assamese
  • Nepali
  • Spanish
  • French
  • Japanese
  • Arabic
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
Notification
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Noida
  • Breaking
  • National
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
CliQ INDIA Sites > CliQ INDIA Bengali > National > অসম দলকে ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ বলে ক্ষমা চাইলেন ক্রিকেটের ধারাভাষ্যকার অশোক মালহোত্রা, অ্যাকশনে বিসিসিআই
National

অসম দলকে ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ বলে ক্ষমা চাইলেন ক্রিকেটের ধারাভাষ্যকার অশোক মালহোত্রা, অ্যাকশনে বিসিসিআই

CliQ INDIA
Last updated: November 2, 2023 2:30 am
CliQ INDIA
Share
3 Min Read
SHARE

গুয়াহাটি, ১ নভেম্বর (হি.স.) : অসমের ক্রিকেট দলকে ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ বলে মন্তব্য করে ক্ষমা চাইলেন ক্রিকেটের ধারাভাষ্যকার অশোক মালহোত্রা। অশোক মালহোত্রার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এসিএ-সভাপতিকে আশ্বাস বিসিসিআই-এর।

বিসিসিআই-এর অ্যাকশন শুরু হতেই আজ বুধবার এক্স হ্যান্ডলে মালহোত্রা অসমবাসীর প্রতি ক্ষমা চেয়ে লিখেছেন, ‘গতকাল সন্ধ্যায় আসাম বনাম বেঙ্গলের (পশ্চিমবঙ্গ) খেলার সময় আমার প্রদত্ত মন্তব্য আসামের মানুষের অনুভূতিতে আঘাত দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি দুঃখিত। মন্তব্যটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং খেলায় তাদের (অসমের দল) অগ্রগতি দেখে এই কথাগুলি বলে ফেলেছিলাম। আমি এর জন্য অনুতপ্ত এবং নিঃশর্ত ক্ষমা চাই।’ এক্স-এ বলেছেন মালহোত্রা।

প্রসঙ্গত, গতকাল ৩১ অক্টোবর মোহালিতে সৈয়দ মুশতাক আলি ট্রফির প্ৰি-কোয়াৰ্টার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অসম এবং পশ্চিমবঙ্গের মধ্যে অনুষ্ঠিত ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় অসমের ক্রিকেট দলকে ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ বলে মন্তব্য করে সকলকে হতবাক করেন অশোক মালহোত্রা। তিনি অসম এবং পশ্চিমবঙ্গ দলের মধ্যে তুলনা করতে গিয়ে এই মন্তব্য করেছিলেন।

ম্যাচ চলাকালীন ধারাভাষ্যে তিনি বলেছিলেন, ‘অসম সম্পর্কে আমি আর কী বলব, আমরা বাংলার হয়ে খেলেছি। অসমের বিরুদ্ধে বেশ কয়েকটি ম্যাচ খেলে আমরা তাদের স্বাচ্ছ্ন্দ্যে পরাজিত করেছি। আমি সবসময় বলব তাঁরা দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো…।’

মন্তব্যটি ভালো লাগেনি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)-এর সভাপতি তরঙ্গ গগৈয়ের। এসিএ সভাপতি গতকাল রাতেই ‘বোর্ড ফর কন্ট্রোল অব ক্রিকেট ইন ইন্ডিয়া’ (বিসিসিআই)-কে একটি চিঠি লিখে ধারাভাষ্যকার অশোক মালহোত্রা প্রদত্ত মন্তব্যের আপত্তি জানিয়েছেন। এ সম্পর্কে এসিএ-সভাপতি তরঙ্গ গগৈ বলেন, ‘অসমিয়া সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য শীঘ্র কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিসিসিআইকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছি। ঘটনা সম্পর্কে আমি জয় শাহের সঙ্গেও কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মূলত, ক্রিকেট ধারাভাষ্যকার মালহোত্রা এই মন্তব্য করেছিলেন যখন ম্যাচে অসম দল বাংলাকে আট উইকেটে পরাজিত করেছিল। অসম দলের অধিনায়ক রিয়ান পরাগ দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করেছেন। রিয়ানের জন্যই কোয়াৰ্টার ফাইনালে প্ৰবেশ করেছে অসম। পশ্চিমবঙ্গের ১৩৮ রানের প্ৰত্যুত্তরে মাত্ৰ ১৭.৫ অভারে ২ উইকেটের বিনিময়ে অসম লক্ষ্যে উপনীত হয়েছে।

অসমের জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন অধিনায়ক রিয়ান পরাগ। ৩১ বলে রিয়ানের ৫০ রানের ইনিংসের জন্যই অতি সহজে পশ্চিমবঙ্গের মতো শক্তিশালী দলকে পরাস্ত করেছে অসম। সে সময় চরম হতাশার শিকার হয়ে পশ্চিমবঙ্গের ধারাভাষ্যকার অসমিয়া তথা অধিনায়ক রিয়ান পরাগকে ‘দ্বিতীয় শ্ৰেণির নাগরিক’ বলে উপহাস করেছিলেন। ফলস্বরূপ গোটা অসমের সামাজিক মাধ্যমে মালহোত্রার বিরুদ্ধে ক্ষোভের আগুন ঝরছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ

You Might Also Like

৫.৫ তীব্রতার ভূমিকম্প নেপালে, কম্পন অনুভূত বিহার ও শিলিগুড়িতেও | BulletsIn
ঝাড়খণ্ডের বিধায়ক আম্বা প্রসাদের বাড়িতে ১৮ ঘন্টা ইডি-র তল্লাশি, বিজেপিকে তোপ নেত্রীর
সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত, জয় হিন্দ : রাহুল গান্ধী | BulletsIn
জমির বিনিময়ে চাকরি মামলায় জামিন পেলেন লালু, স্বস্তিতে তেজস্বী এবং তেজপ্রতাপও | BulletsIn
মান্যতা পেল না কংগ্রেস ও তৃণমূলের আর্জি, লোকসভায় কিছু বলতে পারলেন না মহুয়া

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Angry0
Wink0
Previous Article বাংলাদেশে কলকাতা-ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসে ককটেল হামলা, হতাহতের খবর নেই
Next Article রাজস্থানে বিজেপি সরকার গঠন করবে : যোগী
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রুপির পতন ও তেলের দাম বাড়ার কারণে ভারতের শেয়ারবাজার গভীরভাবে লাল হয়ে উঠেছে
Business
May 23, 2026
মহারাষ্ট্রের পদক্ষেপের পর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বিমানের জ্বালানিতে ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছে কেন্দ্র
National
May 23, 2026
সুপ্রিম কোর্ট অর্থনৈতিকভাবে উন্নত ওবিসি পরিবারের জন্য সংরক্ষণের সুবিধার বিষয়ে প্রশ্ন তুলেছে
National
May 23, 2026
২০২৬ সালের আইপিএলে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস
Sports
May 23, 2026

//

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

Sign Up for Our Newsletter

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Follow US

Follow US

© 2026 cliQ India. All Rights Reserved.

CliQ INDIA Bengali
  • English – अंग्रेज़ी
  • Hindi – हिंदी
  • Punjabi – ਪੰਜਾਬੀ
  • Marathi – मराठी
  • German – Deutsch
  • Gujarati – ગુજરાતી
  • Urdu – اردو
  • Telugu – తెలుగు
  • Bengali – বাংলা
  • Kannada – ಕನ್ನಡ
  • Odia – ଓଡିଆ
  • Assamese – অসমীয়া
  • Nepali – नेपाली
  • Spanish – Española
  • French – Français
  • Japanese – フランス語
  • https://cliqindia.com/arabic/
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?