ওয়াশিংটন, ১৪ আগস্ট (হি.স.): রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ইতি টানতে রাজি না হয়, সে ক্ষেত্রে তার ফল খুব খারাপ হবে। আলাস্কায় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে এই হুমকি ছুড়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তিতে সম্মত না হলে রাশিয়ার উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি।
সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, প্রথম বৈঠক যদি সফল হয়, তাহলে ভালো। যদি না হয়, তাহলে আমরা ফের বৈঠক করব। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও থাকবেন। যদি রাশিয়া শান্তি চুক্তি অস্বীকার করে, তা হলে ফল খুব খারাপ হবে। মস্কোর বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ করব।
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
