কাবুল, ৪ সেপ্টেম্বর (হি.স.): ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৫৭। আহতের সংখ্যা বহু। এই মুহূর্তে সাহায্যের সঙ্কটে রয়েছেন জীবিতরা। তালিবান প্রশাসন জানিয়েছে, মৃত্যুর সংখ্যা ঠিক কতটা তা স্পষ্টভাবে এখনই বলা যাচ্ছে না। প্রায় ৮৪,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত।
আফগানিস্তানে গত রবিবার গভীর রাতে একের পর এক ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গিয়েছে। আহত প্রায় হাজার তিনেক মানুষ। বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১,৪৫৭। তবে তালিবান শাসিত যুদ্ধবিধ্বস্ত এই দেশে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে ভারত।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
