ঢাকা, ১৭ নভেম্বর (হি.স.) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ভাঙার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। সোমবার দুপুরে মুজিবের বাড়ির সামনেই মিরপুর রোডে দু’টি বুলডোজার নিয়ে হাজির হয় ক্ষিপ্ত জনতা। আর সেই বুলডোজার ধানমন্ডির বাড়িতে ঢোকানোর চেষ্টা করলেই পুলিশের সঙ্গে বেঁধে যায় সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পুলিশ।
এদিন বুলডোজার নিয়ে বিক্ষোভকারীদের এগিয়ে আসতে দেখেই ধানমন্ডির বাড়ি দ্রুত ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে সেনাবাহিনী ও পুলিশ। এরপর সেই ব্যারিকেড উপেক্ষা করে বিক্ষোভকারীরা ভেতরে ঢোকার চেষ্টা করলেই পুলিশ লাঠিচার্জ করে। বিক্ষোভকারীরাও পালটা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে এক পুলিশকর্মীর মাথায় আঘাতও লাগে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। একাধিক সাউন্ড গ্রেনেডের শব্দও শোনা যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা দু’ভাগে ভাগ হয়ে ফের জড়ো হওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁদের ফের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও সেনা। এদিন ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা মোতায়েন করা হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি
