ম্যানহাটন, ২৯ জুলাই (হি.স.): আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা! সোমবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটনের একটি অফিস ভবনে গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতদের মধ্যে নিউ ইয়র্ক সিটির একজন পুলিশ আধিকারিকও রয়েছেন। পুলিশ সূত্রের পাওয়া তথ্য অনুযায়ী, হামলাকারীকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। সূত্র জানিয়েছে যে, হামলাকারীর নাম শেন ডেভন তামুরা৷ জানা গিয়েছে, হামলার পর তামুরা নিজেকে গুলি করেন। তার কাছ থেকে কিছু পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ২৭ বছর বয়সী তামুরা লাস ভেগাসের বাসিন্দা। যদিও এই হামলার কারণ এখনও জানা যায়নি।
ঘটনার পরে এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ড্রোন ব্যবহার করে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। তবে এই হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
