কিশোর সরকার
ঢাকা,২১ ডিসেম্বর (হি.স): ভারতের বাংলাদেশের মধ্যে দুই দিনব্যাপী নৌসচিব পর্যায়ের সভা, প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেডের (পিআইডব্লিউটিএন্ডটি) অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ইন্টার গভর্নমেন্টাল কমিটির (আইজিসি) সভাযৌথ কার্যবিবরণী স্বাক্ষরের মধ্যদিয়ে গতকাল বুধবার ২০ ডিসেম্বর রাতে ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শেষ হয়েছে।
বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং এন্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
বাংলাদেশের পক্ষে ওই সভাগুলোয় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতর সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল এবং ভারতের ২৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল উপস্থিত ছিল।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেডডের (পিআইডব্লিউটিএন্ডটি) অধীন স্ট্যান্ডিং কমিটির সভা শুরু হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-১) শেখ মো. শরীফ উদ্দিন এবং ভারতের পক্ষে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী সঞ্জয় বন্দোপাধ্যায় নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন। বিকালে ইন্টার গভর্নমেন্টাল কমিটির (আইজিসি) সভায় দুই দেশের সচিব নেতৃত্ব দেন। গতকাল বুধবার নৌসচিব পর্যায়ের সভায় দুই দেশের সচিব নেতৃত্ব দেন।
হিন্দুস্থান সমাচার /
