ওয়াশিংটন, ৬ আগস্ট (হি.স.): ‘প্রতিদ্বন্দ্বী’ চিনকে ছাড় দেওয়া হচ্ছে। অথচ ভোগানো হচ্ছে ‘বিশ্বস্ত বন্ধু দেশ’ ভারতকে। নয়াদিল্লি ও ওয়াশিংটনের কৌশলগত সম্পর্ক যখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, তখন আমেরিকার এমন সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে বলে বলে আশঙ্কা প্রকাশ করলেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি। ট্রাম্প প্রশাসনের আমলেই অতীতে রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রতিনিধি হিসেবে কাজ করা হ্যালি বরাবর ভারত-আমেরিকা সুসম্পর্কের পক্ষপাতী।
এক্স হ্যান্ডলে হ্যালি লিখেছেন, ‘রাশিয়া থেকে ভারতের তেল কেনা উচিত নয় ঠিকই। কিন্তু রাশিয়া ও ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হল চিন। সেই চিনের উপরে শুল্ক চাপানোয় ৯০ দিনের ছাড় দেওয়া হচ্ছে, অথচ ভারতের উপরে চাপ বাড়ানো হচ্ছে, এটা ঠিক নয়।’
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
