কিশোর সরকার
ঢাকা, ৭ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থী পদ বাতিল করল নির্বাচন কমশিন।
রববিার ভোট গ্রহণ শেষ হওয়ার ঠিক আগের মুহুর্তে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জরুরি সংবাদ সম্মলেন করে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থী পদ বাতিল করা হয়েছে। প্রার্থী পদ বাতিলের কারণ হিসিবে ইসি সচিব বলেন, ‘ওই প্রার্থী আগেও আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। আজ নির্বাচনের দিনও আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছেন। এসব কারণ বিবেচনায় তার প্রার্থী পদ বাতলি করা হয়েছে।
চট্টগ্রামের এই আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দলীয় লোকজনের ওপর হাত দিলে পুলিশের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। একইসঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়া বাঁশখালী উপজেলার চাম্বল ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক যাতে তার পক্ষে প্রকাশ্যে কাজ করতে পারেন, সেজন্য বাঁশখালী থানার ওসিকে খেয়াল রাখতে বলেছিলেন। বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদের সঙ্গে বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের কথোপকথনের হুমকি সংশ্লষ্টি একটি অডিও শুক্রবার ফসেবুকে ছড়িয়ে পড়েছিল।
হিন্দুস্থান সমাচার /
