কাঠমাণ্ডু, ৮ সেপ্টেম্বর (হি.স.): নেপালে অস্থিরতার মধ্যেই ইস্তফা দিলেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেকহাক। সোমবার বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।
সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সাম্প্রতিক নিষেধাজ্ঞার জন্য সোমবার সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছেন কাঠমাণ্ডুর জনগণ। এদিনের বিক্ষোভে কমপক্ষে ১৮ জন মারা গিয়েছে এবং ২৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এই পরিস্থিতিতে ইস্তফা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
