ওয়াশিংটন, ২৭ সেপ্টেম্বর (হি. স.): শুক্রবার নিউইয়র্কে প্যালেস্টাইনিদের পক্ষে বিক্ষোভের সময় পেট্রোর বিতর্কিত মন্তব্যের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ভিসা বাতিলের ঘোষণা করেছে আমেরিকা। পেট্রো মার্কিন সেনাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অমান্য করার আহ্বান জানিয়েছিলেন। মার্কিন বিদেশ দফতর এই বক্তব্যকে বেপরোয়া এবং উস্কানিমূলক বলে অভিহিত করে এক্স-পোস্টে বলেছে, আজ, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো নিউইয়র্কের একটি রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ অমান্য করতে এবং হিংসা উস্কে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা পেট্রোর ভিসা বাতিল করব।
রাষ্ট্ররসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ছিলেন পেট্রো। শুক্রবার ডগ হ্যামারশোল্ড প্লাজায় হাজার হাজার বিক্ষোভকারীকে তিনি ব্রিটিশ সঙ্গীতশিল্পী রজার ওয়াটার্সের সাথে প্যালেস্টাইনিদের পক্ষে সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন। ভিডিও ক্লিপে তাকে মার্কিন সেনাদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ট্রাম্পের আদেশ মান্য করো না। মানবতার আদেশ মান্য করো! মানবতার দিকে বন্দুক তাক করো না। পেট্রো ট্রাম্পকে গাজায় গণহত্যার সহযোগী বলেও অভিহিত করেছেন এবং মার্কিন বিমান হামলার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভেনেজুয়েলার উপকূলে মাদক পাচার রোধ করার জন্য এই হামলা চালানো হয়েছিল। মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বামপন্থী নেতা পেট্রোও ট্রাম্পের সমালোচনা করেছেন। এদিকে, কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেত্তি এক্স-পোস্টকে বলেছেন, পেট্রোর নয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভিসা বাতিল করা উচিত। কিন্তু সাম্রাজ্যবাদী শাসনব্যবস্থা তাকে রক্ষা করে, তাই একমাত্র রাষ্ট্রপতি যিনি সত্য কথা বলেন তার উপর আক্রমণ করা হচ্ছে। তবে, কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পেট্রোর কার্যালয় তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকার করেছেন ।
হিন্দুস্থান সমাচার / সোনালি
