মুম্বই, ১২ ডিসেম্বর ( হি. স.): আবারও পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা বিদ্যুৎ জাম্মওয়াল । বহুদিন ধরেই নেটিজেনদের মধ্যে গুঞ্জন চলছিল , স্ট্রিট ফাইটার ছবিতে দেখা যাবে অভিনেতাকে । আর শুক্রবার সমাজ মাধ্যমে প্রকাশিত হলো স্ট্রিট ফাইটার ছবির পোস্টার । সেখানেই বিদ্যুৎ – র প্রথম লুকে দর্শকরা কার্যত বিস্মিত । ছবিটির পরিচালনায় রয়েছেন কিতাও সাকুরাই ।
এদিন পরিচালক ও প্রযোজক মহলের তরফে জানানো হয়েছে ছবি মুক্তি পাবে ২০২৬ এর ১৬ অক্টোবর । ছবিতে ঢালসিম চরিত্রে অভিনয় করছেন বিদ্যুৎ । ১৯৮৭ সালের ক্যাপকমের জনপ্রিয় ভিডিও গেম স্ট্রিট ফাইটারের অনুপ্রেরণায় তৈরি এই ছবি । আসন্ন হলি ছবির মাধ্যমে হলিউড জগতে হাতেখড়ি তাঁর। নতুন বছরের তাঁর নতুন ছবিতে আবির্ভাব দর্শকদের মধ্যে সাড়া জাগাবে , তা বলাই বাহুল্য।
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
