বিলাসপুর, ৮ অক্টোবর (হি.স.): মঙ্গলবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের বিলাসপুরে বালুরঘাট এলাকায় ভয়াবহ ধসের নীচে চাপা পড়ে একটি বেসরকারি বাস। মঙ্গলবারের সেই ঘটনার পরে বুধবার সকালে এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলছে। এনডিআরএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট করম সিং বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা ৬.৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ওই বাসে ১৮ জন যাত্রী ছিলেন। ইতিমধ্যে ১৫ জনের দেহ উদ্ধার হয়েছে। ২ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা যেতে পারে বলে আশা করা হচ্ছে। আরও একজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। আমরা সেই ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান চালিয়ে যাব।’
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
